রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

মিয়ানমারে ৪০০ টেলিকম টাওয়ার গুঁড়িয়ে দিলো বিদ্রোহীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারে চার শতাধিক টেলিকম টাওয়ার গুঁড়িয়ে দিয়েছে জান্তা সরকার বিরোধীরা।

জানা যায়, ধ্বংস হওয়া ৪০৯টি টাওয়ারের মধ্যে ৮৮ শতাংশের মালিকানা সেনাবাহিনীর। গত পহেলা ফেব্রুয়ারি অবৈধভাবে ক্ষমতায় দখলের পর থেকেই ধারাবাহিকভাবে টেলিকম টাওয়ার ধ্বংস করে আসছে বিদ্রোহীরা। গুরুত্বপূর্ণ টাওয়ারগুলো ধ্বংসের অন্যতম কারণ মিয়ানমারের জান্তা সরকারকে দুর্বল করা।

এর আগে, দেশটির সাধারণ মানুষ সামরিক সরকারবিরোধী বিক্ষোভ করায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় জান্তা সরকার। এরপর থেকেই টেলিকম টাওয়ারকে লক্ষ্যবস্তু করেছে জান্তা প্রতিরোধ বাহিনী। বিদ্রোহীদেরকে সন্ত্রাসী অ্যাখ্যা দিয়ে দেশের উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ মিয়ানমারের সামরিক সরকারের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ