শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

বিশ্ববাজারে তেলের দাম কমেছে, দেশে এখনও কমানো হয়নি কেন? জবাব চাই: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম অনেক কমেছে, বাংলাদেশে এখনও কমানো হয়নি কেন? তার জবাব জনগণেল কাছে দিতে হবে। তিনি বলেন, তেলের দাম যখন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়, আমরা কঠোরভাবে তার প্রতিবাদ করেছি। এখন বিশ্ববাজারে তেলের দাম কমেছে, এখন সরকার কী করবে? অবিলম্বে তেলের দাম কমিয়ে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করুন, সাধারণ জনগণকে বিপাকে ফেলে সরকার জনগণের পকেট কাটছে। এটা বর্তমান সরকারেরর দ্বারাই সম্ভব।

আজ শনিবার সকালে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, নুরুজ্জামান সরকার, শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা জিয়াউল আশর, আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মুফতী আব্দুল আহাদ, মোঃ ফজলুল হক মৃধা, মাওলানা কামাল হোসাইন, শেখ মো আবু তাহের প্রমুখ।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সারাদেশে ভাড়া নৈরাজ্য চলছে। অপরদিকে দেশের ছাত্র সমাজ তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে এসেছে। সরকার ছাত্রদেরকে শান্তনা না দিয়ে উল্টো ছাত্রদের শাসিয়ে বলেছেন, ছাত্ররা রাস্তায় কেন? এটা প্রধানমন্ত্রী সূলভ আচরণ নয়। তিনি বলেন, রাতের আধারে জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার কারণেই এধরণের বক্তব্য দিতে পারছেন প্রধানমন্ত্রী। তিনি সরকারকে স্বৈরাচারি মনোভাব পরিহার করে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ