শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী

ইহুদিদের ভুল ব্যাখ্যা দূর করতে হিব্রুতে কোরআন অনুবাদের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: হিব্রু ভাষায় পবিত্র কোরআন শরীফ অনুবাদের উদ্যোগ নিয়েছে মিসর। কুৃরআন নিয়ে ইহুদি প্রাচ্যবিদরা আগে ভুল ব্যাখ্যা দেওয়ায় মিসর এ উদ্যোগ নিয়েছে।

মিসরের প্রতিভা ও বৃত্তি বিষয়ক (এনডোমেন্ট) মন্ত্রণালয় স্থানীয় সময় বুধবার এ প্রকল্প গ্রহণের কথা জানায়। খবর আরব নিউজের।

এক সংবাদ সম্মেলনে মিসরের ওই মন্ত্রণালয় জানায়, হিব্রু ভাষায় আগে ইহুাদরা পবিত্র কোরআনের যে অনুবাদ করেছে, তাতে অনেক ভুল আছে।

এ কারণে ইহুদিদের ভুল ভাঙার জন্য এবার সঠিক তথ্যসহ হিব্রু ভাষায় পবিত্র কোরআন অনুবাদের উদ্যোগ নেওয়া হয়েছে।

মিসরের এ সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত মোহাম্মদ মোক্তার গোমা বলেন, আমরা বেশ উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি-আগের হিব্রু ভাষায় অনুবাদ করা কোরআন শরীফে অনেক ভুল ব্যাখা দিয়েছেন ইহুদি প্রাচ্যবিদরা।

এ কারণে বিশ্বের ১ কোটি ৪০ লাখ হিব্রুভাষী ইহুদির মাধ্যে পবিত্র কোরআনের সঠিক বাণী পৌঁছে দেওয়ার জন্য মিসর এ উদ্যোগ নিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ