শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

জার্মানিতে টিকা না নেওয়াদের জন্য লকডাউন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ আতঙ্কে কাঁপছে বিশ্ব। যার জেরে ইউরোপের দেশ জার্মানিতে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, যারা করোনার টিকা নেয়নি তারা অপ্রয়োজনে দোকান, সাংস্কৃতিক কেন্দ্র এবং বিনোদনমূলক স্থানগুলিতে যেতে পারবে না। যা আগামী ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

গতকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভারত, ফিনল্যান্ড ও নরওয়তে ওমিক্রন শনাক্ত হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রকরা উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের চিকিৎসার জন্য মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি ব্যবহারের অনুমোদন দিয়েছে। ওমিক্রন গত ২৪ নভেম্বর প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। তারপর অন্যান্য দেশে শনাক্ত হয়েছে নতুন এই ভ্যারিয়েন্ট।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে এরইমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্বিগ্ন বিজ্ঞানীরাও। তারা বলছেন, করোনার ব্যাপকভাবে রূপান্তরিত হয়ে নতুন এই রূপ নিয়েছে। এটি মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

করোনাভাইরাসের আগের সব ভ্যারিয়েন্টের তুলনায় ৩২ বার রূপ বদলে ফেলা ওমিক্রন অতি-সংক্রামক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই ভ্যারিয়েন্টের প্রাণঘাতী হয়ে ওঠার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ভারতের কোভিড-১৯ টাস্কফোর্সের প্রধান ডা. ভিকে পল বলেছেন, এই মুহূর্তে কঠোর বিধি-নিষেধের দরকার হবে না। পরিস্থিতি এখনও বেশ ভালোভাবে নিয়ন্ত্রণে আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ