শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

করোনায় আজকেও প্রাণ গেলো ৭ হাজার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে টিকাকরণের হার বেড়ে যাওয়ায় পর করোনার প্রকোপ কিছুটা কমেছিল। হঠাৎ কয়েক দিন তা আবার লাগামহীন হয়ে পড়ে। গত ২৪ ঘণ্টায় করোনার তাণ্ডব কিছুটা কমেছে।

বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৭ হাজার ৯৫ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন।

এর আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৮ হাজার ২১২ জন। শনাক্ত হয়েছিল ৬ লাখ ৬২ হাজার ৪৪১ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার ৯৯৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৪৯ হাজার ৪৯৫ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৮৪ লাখ ৭১ হাজার ৮৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৯৭ লাখ ১৬ হাজার ৮২৫ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৬ হাজার ৩৯৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৬ লাখ ৯ হাজার ৭৪১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৯ হাজার ৭২৪ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২১ লাখ ১৮ হাজার ৭৮২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২২৫ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩ লাখ ২৯ হাজার ৭৪০ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ২৮১ জন। পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭ লাখ ৩ হাজার ১০৭ জন। মারা গেছেন ২ লাখ ৭৭ হাজার ৬৪০ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, জার্মানি নবম এবং আর্জেন্টিনা দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩১তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ