শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী

এবার মালয়েশিয়ায় ওমিক্রন শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ায় থাবা বসিয়েছে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’। দেশটিতে ওমিক্রনে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী খায়রি জামালউদ্দিন।

জানা যায়, সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়ায় আসা এক তরুণের শরীরে ওমিক্রন ভ্যারিয়্যান্ট শনাক্ত হয়েছে। বর্তমানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উনিশ বছর বয়সের ওই তরুণ দক্ষিণ আফ্রিকা থেকে সিঙ্গাপুর হয়ে কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছালে তাঁর শরীরে ওমিক্রনের অস্তিত্ব পান স্বাস্থ্যকর্মীরা। মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপো’র একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওই তরুণ।

এর আগে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ-ঝুঁকিতে বাংলাদেশসহ ২৬ দেশের নাগরিকের লাংকাবি ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে মালয়েশিয়া।

এখন পর্যন্ত ওমিক্রনে সংক্রমিত দেশের তালিকায় না থাকলেও আন্তর্জাতিক গ্রাফিক্‌সে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। যার ফলে ইউরোপ ও আফ্রিকার বেশ কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের নাম যুক্ত হয়েছে। সূত্র: দ্য স্টার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ