রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল তামীরুল মিল্লাত মাদ্রাসাছাত্রের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ প্রধানমন্ত্রীর হাটহাজারী মাদরাসায় আগমন ঘিরে আলেমদের প্রত্যাশা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বাবুনগর মাদরাসা কে হচ্ছেন জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী? মক্কায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগী শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ

আবারও বাড়লো চালের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম। রাজধানীর বাজারে সব ধরণের চালই কেজি প্রতি বেড়েছে দুই টাকা কিংবা তারও বেশি। সেই সাথে বেড়েছে দেশি পেয়াঁজ ও রসুনের দামও। আটা ও ময়দার মূল্যও উর্দ্ধমুখী।

রাজধানীতে চালের বাজারে চড়াভাব কাটছেই না। অল্প অল্প করে বাড়তে থাকা এই নিত্য পণ্যটির দাম আরেক দফা বেড়েছে। আটাশ চাল ৫০টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫২ টাকায়, ৬০ টাকা থেকে বেড়ে ৬২ টাকায় বিক্রি হচ্ছে মিনিকেট, ২ টাকা বেড়ে সরু নাজির শাইল ৭০ আর মোটা চাল বিক্রি হচ্ছে ৪২ টাকায়।

খুচরা বিক্রেতারা বলছেন, ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন খরচ বৃদ্ধি, আমদানী বন্ধ ও মিল মালিকদের কারসাজিই এর জন্য দায়ী।

স্বস্তি নেই মুদি পণ্যেও। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়ে দেশি পেয়াঁজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। ২০ টাকা বেড়ে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে রসুন। কেজিপ্রতি ৫ টাকা বেড়েছে আটা ও ময়দার দাম।

রাজধানীর বাজার শীতকালীন সবজিতে ভরপুর হলেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। হাতে গোনা দুয়েকটি বাদে কেজিতে ৬০ টাকার নিচে কোন সবজিই নেই। বাড়তি দামে বিক্রি করার তালিকায় আছে মাছও। বাজারে রূপালি ইলিশ পাওয়া গেলেও দাম বেশি। আকারভেদে ৮শ’ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

নিত্যপণ্যের দাম চড়া হওয়ায় ক্ষুদ্ধ ক্রেতারা। তবে ব্রয়লার মুরগী ১০ টাকা কমে ১৬০টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসীর মাংসের দাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ