সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বাসে ভাড়া বৃদ্ধির নামে যাত্রীদের হয়রানি বন্ধে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণপরিবহনে অযৌক্তিক ভাড়া বৃদ্ধি ও ভাড়া বৃদ্ধির নামে দেশের সাধারণ নাগরিকদের হেনস্থা ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো: আবু তালেব এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, যাত্রীদের হয়রানি বন্ধে ঢাকাসহ সারাদেশে যেসব গণপরিবহন পেট্রোল, ডিজেল ও গ্যাসে চলে তা নির্ধারণ করে প্রতিটি গণপরিবহনে বিআরটিএর লোগোসহ পরিবহনের সামনে ও পিছনে নেমপ্লেট আকারে সাঁটাতে হবে, যাতে যাত্রীরা বুঝতে পারেন যে, কোন পরিবহনটি গ্যাসে চালিত, আর কোনটি পেট্রোল কিংবা ডিজেল চালিত। এতে তাদের প্রতারিত হওয়ার সুযোগ কমে যাবে।

ঢাকা শহরসহ দেশের সব রুটের স্টপেজ টু স্টপেজের কোন জায়গার ভাড়া কত, তা নির্ধারণ করে প্রচলিত আইন অনুযায়ী সব পরিবহনের মালিক-শ্রমিকদের ভাড়া চার্ট টানানো বাধ্যতামূলক করতে হবে। সুনির্দিষ্ট স্টপেজে সাইনবোর্ড কিংবা ইলেকট্রনিক বিলবোর্ডে সেগুলো লিখে ডিসপ্লে করতে হবে- যাতে যাত্রীরা ভাড়া সম্পর্কে অবগত হতে পারেন।

লিগ্যাল নোটিশে উল্লেখিত বিষয়ে পদক্ষেপ না নিলে প্রতিকার চেয়ে হাইকোর্টে মামলা করা হবে বলে নোটিশে বলা হয়। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ’র চেয়ারম্যান ও বিআইডব্লিউটি’র চেয়ারম্যান বরাবর এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।সূত্র : বাসস

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ