সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ডিএনসিসির সব গাড়িতে জিপিএস ও ক্যামেরা লাগানোর ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব গাড়িতে আধুনিক জিপিএস ও ড্যাস ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়ে মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির গাড়ি চালাতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ব্যতীত অন্য কেউ গাড়ি চালাতে পারবেন না।

মেয়র বলেন, জিপিএস ট্র্যাকার ও ক্যামেরা লাগানোর পর তা নিয়মিত মনিটরিং করা হবে হবে। প্রতিটি গাড়ি কখন বের হয়, কোথায় যায় সবকিছুই রেকর্ড করা হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে গুলশানের নগর ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে কর্মরত পরিবহন চালকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় মেয়র এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির কোনো চালক যদি নিজে গাড়ি না চালিয়ে অন্যকে গাড়ি চালাতে দেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে।

পরিবহন চালকদের প্রতিবছর কমপক্ষে একবার সপ্তাহব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি আরও বলেন, লাইসেন্স ছাড়া কোনো গাড়ি রাস্তায় নামানো যাবে না এবং বিশেষ প্রয়োজন ছাড়া বর্জ্যের কোনো গাড়ি দিনে চালানো যাবে না।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ