রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় হাটহাজারী মাদরাসায় উৎসবমুখর পরিবেশ সিরাতের ওপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ওমরাহসহ ৫ লক্ষাধিক টাকার পুরস্কার হজ নিবন্ধনের আগে যেসব বিষয় যাচাই করতে হবে হজের পর অভিনয় ছেড়ে দীনের পথে হাসান মাসুদ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল তামীরুল মিল্লাত মাদ্রাসাছাত্রের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ প্রধানমন্ত্রীর হাটহাজারী মাদরাসায় আগমন ঘিরে আলেমদের প্রত্যাশা

করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিদেশ থেকে দেশে আসাদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, এখন থেকে যে কোনো দেশ থেকে দেশে আসতে হলে ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। আগে নিয়ম ছিল ৭২ ঘণ্টা আগের রিপোর্ট দেখান।

বুধবার (১ ডিসেম্বর) বেলা ১২টায় রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, যারা আফ্রিকা থেকে আসবেন, বাধ্যতামূলকভাবে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনের নিয়ম মানতে হবে। একই সঙ্গে তাদের ৪৮ ঘণ্টা আগের করোনার সার্টিফিকেট দেখাতে হবে। যদি কোনো দেশ থেকে করোনা টেস্ট ছাড়া কেউ আসেন তাদের অবশ্যই ৪৮ ঘণ্টার বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে।

মন্ত্রী আরও বলেন, কোয়ারেন্টাইনের জন্য আগের যে হোটেলগুলো ছিল সেগুলোতে লোকজন অনেক কম তাই তারা স্বাভাবিক কার্যক্রমে ফিরে গেছে। তাদের আবারও আহ্বান জানাচ্ছি কোয়ারেন্টাইনের ব্যবস্থা করার। বিমানবন্দর-স্থলবন্দরসহ দেশের প্রবেশ পথগুলোতে নির্দেশনা জারি করা হয়েছে। যেন ওমিক্রন দেশে প্রবেশ করতে না পারে। আশা করি, আমরা সফল হব। এ ক্ষেত্রে সবাই সহযোগিতা করবেন।

প্রবাসীদের দেশে না আসার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, যারা এ দেশ থেকে বিদেশে কর্মরত আছেন, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে যারা আছেন, তাদের প্রতি অনুরোধ আপনারা স্ব-স্ব কর্মস্থলে অবস্থান করুন। কারণ একসঙ্গে যদি আফ্রিকা থেকেই ২০ হাজার লোক দেশে চলে আসেন তাহলে আমরা কিন্তু সবাইকে কোয়ারেন্টাইনের ব্যবস্থাও করতে পারব না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ