রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের

ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে : ন্যাটো প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়া যদি ইউক্রেনে শক্তি প্রয়োগ করে তাহলে দেশটিকে চড়া মূল্য দিতে হবে বলে জানিয়েছেন ন্যাটো সামরিক জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ। বৃহস্পতিবার তিনি এমন হুঁশিয়ারি দেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

ন্যাটো সামরিক জোটের অন্তর্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করার পর জেনস স্টলটেনবার্গ বলেন, আমরা রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছি যেন তারা সঙ্ঘাতে লিপ্ত না হয়, শান্তি বজায় রাখে এবং উত্তেজনা প্রশমন করে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া যদি ইউক্রেনের ওপর শক্তি প্রয়োগ করে তাহলে দেশটিকে চড়া মূল্য দিতে হবে। ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।

এদিকে লাটভিয়ার রাজধানী রিগা শহরে অনুষ্ঠিত এ দু’দিনের সম্মেলনে ন্যাটো সামরিক জোটের অন্তর্ভুক্ত দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা অংশ নিয়েছেন। ওই বৈঠকে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করবেন।

ন্যাটো সামরিক জোটের এ সম্মেলনের প্রথম দিনে, উইক্রেনের ভিতরে ও বাইরে রাশিয়ার সামরিক পদক্ষেপ, বেলারুশ সীমান্ত সঙ্কট ও আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণে ন্যাটো জোটের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ