শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

আজারবাইজানে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিকব ডেস্ক: আজারবাইজানে প্রশিক্ষণের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় সকালে দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়।

আজেরি কর্তৃপক্ষের পাঠানো বিবৃতির বরাতে মার্কিন মিডিয়া এপি নিউজের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

আজারবাইজানের সীমান্ত রক্ষী বাহিনী ও প্রসিকিউটর জেনারেলের অফিস এরই মধ্যে বিষয়টি নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়, আজারবাইজানের সীমান্ত রক্ষী বাহিনীর হেলিকপ্টারটি মঙ্গলবার সকালে বিধ্বস্ত হয়।

যদিও দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিজেব ও তার স্ত্রী মেখরিবান আলিজেব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ