সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নিয়ে কটূক্তির অভিযোগে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলা দায়ের হয়। মামলার বাদি ঢাকা আইনজীবী সমিতির সদস্য ওমর ফারুক আসিফ।

আদালত বাদীর জবানবন্দি নিয়ে আগামী ৬ জানুয়ারির মধ্যে সিআইডিকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এর আগে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়। রোববার গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের হয়।

গাজীপুর মহানগরের নলজানি এলাকার বাসিন্দা মো. আতিক মাহমুদ বাদী হয়ে ওই মামলা করেন।

প্রসঙ্গত, জাতির জনককে নিয়ে মেয়র জাহাঙ্গীরের বক্তব্যের একটি অডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেটি নিয়ে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় ১৯ নভেম্বর তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। সপ্তাহখানেক পর তাকে মেয়রের পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ