শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

ভারতে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে যাত্রীবোঝাই ট্রাক দুর্ঘটনার অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও এক শিশু রয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে নদীয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, উত্তর ২৪ পরগনার বাগদা থেকে শ্মশানযাত্রীদের একটি দল ট্রাকে করে নবদ্বীপে যাচ্ছিলেন। ওই ট্রাকে ৪০ জন যাত্রী ছিলেন। পথিমধ্যে রাত ২টার দিকে নদীয়ার ফুলবাড়ি খেলার মাঠের কাছে সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় শববাহী ট্রাকটি। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতলে ভর্তি করা হয়েছে।

আহত এক যাত্রী বলেছেন, রাস্তা খারাপ ছিল। কুয়াশাও ছিল। তার মধ্যেই জোরে গাড়ি চলছিল। নবদ্বীপের কাছে এসে পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে আমাদের গাড়ি। সূত্র: আনন্দবাজার, জি নিউজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ