শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

ইথিওপিয়ান বাহিনীর হামলায় সুদানের ৬ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইথিওপিয়ান বাহিনীর হামলায় সুদানের ছয়জন সেনা নিহত হয়েছেন।

গতকাল শনিবার (২৭ নভেম্বর) ওই হামলা চালানো হয়। খবর রয়টার্সের।

সুদানের সামরিক বাহিনীর বেশ কিছু সূত্র রয়টার্সকে জানিয়েছে, দুই দেশের সীমান্তের কাছে একটি সেনা পোস্টে ইথিওপিয়ার বাহিনীগুলোর হামলায় ছয় সেনা সদস্য নিহত হয়েছেন।

এর আগে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী জানায়, আল ফাশাকা আল সুঘরা তাদের বাহিনীর ওপর হামলা চালিয়েছে ইথিওপিয়ার সেনাবাহিনীর কয়েকটি দল ও মিলিশিয়ারা। হামলার ঘটনায় বেশ কয়েকজন সদস্যের প্রাণহানি ঘটেছে বলে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আমাদের বাহিনীর সদস্যরা দৃঢ়তার সঙ্গে হামলা প্রতিহত করেছে এবং হামলাকারীদের জানমালের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। সে সময় মৃতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

ইথিওপিয়া সরকারের মুখপাত্র লেগেস তুলুর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল-ফাশাকা একটি সীমান্তবর্তী অঞ্চল যেখানে ইথিওপিয়ার কৃষকরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করছে। কিন্তু সুদান ওই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে আসছে।

২০২০ সালের শেষ দিকে ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াই শুরু হলে হাজার হাজার শরণার্থী সুদানে আশ্রয় নেয়। তারপর থেকেই দুদেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ