রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র

ইতালি উপকূলে ২৫০ অভিবাসী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির উপকূল থেকে আড়াইশ’ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার পর্যন্ত অভিযান চালিয়ে নবজাতকসহ এসব অভিবাসীদের উদ্ধার করা হয়।

দ্য নিউ আরব এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া ও সাগরের পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান চালাতে ১৬ ঘণ্টা সময় লেগেছে। মোট ২৪৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৪১ শিশু রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ইতালি উপকূলে নৌকায় করে আসা অভিবাসীদের সংখ্যা বেড়েছে। এতে অভিবাসীদের স্রোত ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারদের সঙ্গে একটি চুক্তি নিয়ে চাপে মারিও দ্রাঘির সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ