সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বিনামূল্যে ঔষধ বিতরণ করল বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকায় বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে ‘স্বাস্থ্য সেবা নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৬ নভেম্বর) দৈনিক স্বদেশ বিচিত্রা কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

ডা. শাহাদাৎ হোসেন বলেন, বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি সারাদেশে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি এবং সকল ডাক্তারদের সমন্বয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করার চেষ্টা করছে। আগামীতে পর্যায়ক্রমে বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির উদ্যোগে হাসপাতাল নির্মাণ করতে পারেন।

ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বলেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের জনগণ যোগ্য স্বাস্থ্যমন্ত্রী পায়নি। স্বাস্থ্য খাতের বেহাল দশার ফলে সাধারণ জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত। স্বাস্থ্য খাতের দুর্নীতিকে কমিয়ে আনতে পারলে দেশের জনগণ সঠিক সেবা পাবে।

মহসিন আহমেদ স্বপন বলেন, আমরা পেশায় একজন গণমাধ্যমকর্মী তবে রাজনীতিবিদরা যা বলেন আমরা তা গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। রাজনীতিবিদরা চাইলে বাংলাদেশকে আরো বেশি সুন্দর করতে পারেন। আমরা চাই স্বাস্থ্যখাতের ব্যবস্থাপনা।

রিফাত সিদ্দিকী বলেন, সঠিক চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্বাস্থ্য ব্যবস্থা এখন ভঙ্গুর অবস্থা বিরাজ করছে। রাজনীতিবিদরা দেশে এখন চিকিৎসা গ্রহণ করেন না। প্রত্যেক রাজনীতিবিদকে দেশে চিকিৎসা নিতে বাধ্য করলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ