রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা 

১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রাজধানীর আফতাবনগর মাদরাসার ইসলাহী সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আল জামিয়াতুল ইসলামিয়া ইদরাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসায় আত্মশদ্ধি ও আমলী প্রশিক্ষণের লক্ষে ৩দিন ব্যাপী ইসলাহী সম্মেলন অনুষ্ঠিত হবে।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক,  ফিদায়ে মিল্লাত আওলাদে রাসুল সায়্যিদ মাহমুদ আসআদ মাদানীর খলিফা মুফতি মোহাম্মদ আলী আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ সম্মেলন। বৃহস্পতিবার বাদ ফজর থেকে শুরু হয়ে শনিবার  মোনাজাতের মাধ্যমে আফতাবনগর মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনটি শেষ হবে বলে জানা যায়।

কর্তৃপক্ষ জানান,  প্রতিদিন বাদ ফজর থেকে আসর পর্যন্ত ঈমান-আকিদা, অজু, গোসল ও নামাজের জরুরি মাসায়েলসহ সুরা-কেরাত মশক ও নামাজের আমলী প্রশিক্ষণ প্রদান করা হবে। বি.দ্র. মহিলাদের জন্যও মহিলা শিক্ষিকা দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

এছাড়া দেশবরেণ্য ওলামা-মাশায়েখ ও প্রখ্যাত ওয়ায়েজিনে কেরাম উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন। নসিহত পেশ করবেন।

যাতায়াত- রামুপুরা ব্রিজ থেকে অথবা মেরাদিয়া সাঁকো পার হয়ে রিকশা যোগে আফতাবনগর এম ব্লক মসজিদ-মাদরাসা কমপ্লেক্স। প্রয়োজনে- 01928272458, 01637187535, 01310588152

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ