মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮


ফটিকছড়িতে সেফটিক ট্যাংক থেকে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ির ফটিকছড়ির ভূজপুরে সেফটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন পশ্চিম ভূজপুর হেঁজু শিকদার বাড়ির পাশের একটি সেফটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে দুপুরে পশ্চিম ভুজপুরের হেঁজু শিকদার বাড়ির পাশের একটি সেফটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করি। মরদেহটি নারীর সেটা বুঝা যাচ্ছে, তবে গলে যাওয়ায় কোনে আঘাত আছে কিনা তা বুঝা যাচ্ছে না। চেহেরাও পচে গেছে, তাই পরিচয় শনাক্ত করা যায়নি এখনো। বয়স আনুমানিক ৩৫ হবে।

উদ্ধার কাজ শেষ করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ