রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ডিসেম্বরের শুরুতেই ভারত সফরে যাচ্ছেন পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ডিসেম্বরে শুরুর দিকে ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সময়ে দেশটিতে পৌঁছে যাচ্ছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০। যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ার আশঙ্কা থাকলেও ওয়াশিংটনের মান ভাঙাতে নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি।

আগামী মাসে ভারতের হাতে আসছে কাঙ্ক্ষিত রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০। প্রতিবেশী দেশ চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এই অস্ত্র ভারতকে কৌশলগতভাবে শক্তিশালী করবে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শঙ্কার মুখে পড়েও এস-৪০০ নিয়ে সামনে এগিয়েছে মোদি সরকার।

২০১৮ সালে একটি আইন পাস করে যুক্তরাষ্ট্র। ওই আইনে বলা হয়, রাশিয়া, ইরান অথবা উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা বা গোয়েন্দাসংক্রান্ত চুক্তি করলে সংশ্লিষ্ট রাষ্ট্র বা রাষ্ট্রের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকরা বলছেন, সব হিসাব-নিকাশ শেষে ভারতের ওপর নিষেধাজ্ঞা জারি হলে তা যুক্তরাষ্ট্রের জন্যই বিপদ ডেকে আনবে। কারণ, এর জের ধরে রাশিয়ার সঙ্গে শক্ত সামরিক সম্পর্কের দিকে এগোতে পারে ভারত। এ ছাড়া চীনকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্রের উদ্যোগও গতি হারাতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ