সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

খালেদার চিকিৎসা নিয়ে দেওয়া স্মারকলিপি পরীক্ষা করে দেখার আশ্বাস আইনমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে দেওয়া স্মারকলিপি পরীক্ষা করে দেখার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিএনপির আইনজীবীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

প্রতিনিধি দলকে কলিগ সম্বোধন করে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা স্মারকলিপি দিয়েছেন। এটা আমি অবশ্যই এক্সামিন করবো। আপনারা জানেন, এখানে সিদ্ধান্ত এবং মতামতের বিষয়ে আলাপ-আলোচনার প্রয়োজন আছে। সেটাও আমরা করবো।’

তিনি বলেন, ‘আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই একটা কথা- যখন খালেদা জিয়াকে মুক্ত করা হয় তখন পরিবারের যে আবেদন সেটা মানবিক দিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছিলেন। তখন কোনো দাবি কিন্তু তুলতে হয়নি। প্রধানমন্ত্রী নিজেই তাকে মুক্ত করেছিলেন।’

আনিসুল হক বলেন, ‘মানবিকতার কমতি আমাদের নেই। আমরা মানবিকতা দেখাতে জানি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই মানবিকতা দেখাতে জানেন।’

তিনি বলেন, ‘আমি আপনাদের স্মারকলিপি নিলাম। আলাপ-আলোচনা করলাম। আমি মনে করি, আজ এখন আপনাদের যদি কিছু বলে দিই সেটা ঠিক হবে না। আমাকে একটু সময় দেন, আমি এটা নিয়ে আলাপ-আলোচনা করবো।’

আইনমন্ত্রী বলেন, ‘কেউ জানে বেঁচে না থাকুক সেটা আমাদের উদ্দেশ্য না। চিকিৎসা তো হচ্ছে এখানে সেটাও আপনারা জানেন। আমিও জানি, আমি অস্বীকার করবো না।’

তিনি বলেন, ‘আমার সঙ্গে এই ফাইলটা আমি ডিস্পোজাল করিনি। ২১ তারিখে বলেছিলেন আপনারা আসবেন। তার আগেই যদি আমি ডিস্পোজাল করে দিতাম তাহলে আজ আলাপ-আলোচনার আর কিছুই থাকতো না। আপনাদের কথা শোনার পরে আমরা সিদ্ধান্ত নেব, সেই কারণেই ডিস্পোজাল করিনি।’ আনিসুল হক বলেন, ‘নিশ্চয়ই আমরা দেখবো, যতটা গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় আমরা সেভাবেই সিদ্ধান্ত নেবো।’

বিএনপির ১৫ আইনজীবীর প্রতিনিধি দলে ছিলেন এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার এ এম মাহবুব আহমেদ খোকন, অ্যাডভোকেট মো. রুহুল কুদ্দুস কাজল, জয়নাল আবেদীন, অ্যাডভোকেট ফজলুর রহমান, নিতাই রায় চৌধুরী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ