রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে মৃত্যু বেড়ে ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের অভ্যুত্থানবিরোধী কর্মীরা রোববার ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছেন। কারণ, চিকিৎসকরা বলেছেন যে, গত মাসের সামরিক দখলের পর থেকে নিহতের সংখ্যা কমপক্ষে ৪০ এ দাঁড়িয়েছে। খবর আল-জাজিরার।

সুদানের শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান গত ২৫ অক্টোবর জরুরি অবস্থা ঘোষণা করেন। তখন তিনি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন এবং বেসামরিক নেতাদের গ্রেফতার করেন, যা জনগণকে রাস্তায় নামতে প্ররোচিত করে।

গত বুধবারের বিক্ষোভের দিনটি ছিল সবচেয়ে ভয়াবহ। সেদিন বিক্ষোভের পর নিহতদের সংখ্যা হয়েছিল ১৬ জন।

দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি জানায়, গত ১৭ নভেম্বর মাথায় ও পায়ে গুলি গুরুতর আহত হন এক কিশোর। পরে তার মৃত্যু হয়। তার বয়স ছিল ১৬ বছর।

চিকিৎসকরা জানিয়েছেন, বুধবার নিহতদের বেশিরভাগই উত্তর খার্তুমের ছিল, যা রাজধানী থেকে নীল নদের ওপারে অবস্থিত। তখন শত শত মানুষ আহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ