রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভূমধ্যসাগর থেকে ৪২০ শরণার্থীকে উদ্ধার করেছে ইতালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভূমধ্যসাগর থেকে শনিবার নারী ও শিশুসহ ৪২০ শরণার্থীকে উদ্ধার করেছেন ইতালির কোস্টগার্ড সদস্যরা।

ভূমধ্যসাগর থেকে উদ্ধার অভিবাসীদের বেশিরভাগই আফ্রিকার, যাদের মধ্যে ৬১ শিশু রয়েছে। খবর আরব নিউজের।

ইতালির কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে, এদের মধ্য থেকে ৭০ জনকে সিসিলি দ্বীপে পাঠানো হয়েছে।

মাছ ধরার একটি নৌকায় করে ওই অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিল। খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবার উপক্রম হলে ইতালির কোস্টগার্ড গিয়ে দ্রুত তাদের উদ্ধার করে।

অন্যদিকে লিবিয়ার উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ৭৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

আইওএম জানিয়েছে, গত ১৭ নভেম্বর লিবিয়া থেকে শরণার্থী বোঝাই এ নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

পরে ভূমধ্যসাগরে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে গেলে মাত্র ১৫ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করতে সক্ষম হন।

তাদের পরে লিবিয়ার বন্দর নগরী জারায় নামিয়ে দিয়ে গেছেন জেলেরা।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থার পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে এ পর্যন্ত ১ হাজার ৩০০ অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ