সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মোটরযানের ফিটনেস সনদ নিতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে মোটরযানের ফিটনেস সনদ দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত সময়ে গাড়ি হাজির করে সংশ্লিষ্ট বিআরটিএর সার্কেল অফিস থেকে ফিটনেস নবায়ন সনদ নেওয়া যাবে।

বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কার্যক্রম আগামী সোমবার থেকে শুরু হবে। এই কার্যক্রম শুধু ঢাকা মেট্রো সার্কেল-১ মিরপুর, সার্কেল-২ ইকুরিয়া, সার্কেল-৩ দিয়াবাড়ী থেকে কার্যকর হবে। এ ছাড়া ঢাকা জেলা সার্কেলের পাশাপাশি গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ সার্কেল থেকেও অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ