রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’  অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের কারণ জানালেন আমিরে মজলিস প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি সন্ধান মিলল জামেয়া দারুল মাআরিফের নিখোঁজ দুই শিক্ষার্থীর হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, মতবিনিময় টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির সুযোগ পেল ট্যুর অপারেটররা ‘তথ্যনির্ভর নাগরিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মাদরাসা শিক্ষার্থীরা’ প্রত্নতত্ত্বকে ‘হাতিয়ার’ করে ফিলিস্তিনি ভূমি দখলের অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে ট্রাক-লরি-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ২ জন  নিহত   লন্ডনে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত

জানুয়ারির মধ্যে দেওয়া হবে ১৫ কোটি ডোজ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এ পর্যন্ত নয় কোটি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ শহরে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, আগামী জানুয়ারি মাসের মধ্যে আরও ছয় কোটি ডোজ দেওয়া হবে। সব মিলিয়ে জানুয়ারি মাসের মধ্যে ১৫ কোটি ডোজ টিকা দেওয়া সম্পন্ন হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী জানুয়ারি মাসের মধ্যে সাড়ে সাত কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। দেশে মোট ১৩ কোটি মানুষকে টিকা দিতে হবে। এর মধ্যে এক কোটি মানুষ দেশের বাইরে আছেন। বাকি ১২ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে করোনা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এতে মানুষের জীবনে গতি এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। দেশে ও বিদেশে যাওয়া-আসা শুরু হয়েছে। এখন আর মানুষ মানুষকে ভয় পায় না। তবে করোনা এখনও শেষ হয়ে যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ