সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটে ২ কোটি টাকার স্বর্ণ জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকার স্বর্ণসহ দুইজনকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার ও শুক্রবার দুটি পৃথক ফ্লাইটে অভিযান চালিয়ে তাদের আটকসহ এই স্বর্ণ জব্দ করা হয়।

আটকরা হলেন- এমএইচ শিবলী ও রাকিবুল হাসান।

শুক্রবার দুপুরে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানতে পারে শুক্রবার সকালে দুবাই-সিলেট-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হতে পারে। এরপর বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে সতর্কতামূলক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে বিমানে ওঠা এমএইচ শিবলী নামের যাত্রীকে অভ্যন্তরীণ অ্যারাইভাল হল থেকে বের হওয়ার পর আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করলেও তার লাগেজ স্ক্যানিং করে ২ কেজি ৯৭ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। যার আনুমানিক বাজার মুল্য এক কোটি ৪৬ লাখ ৭৯ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, বিমানটি দুবাই থেকে সিলেটে অবতরণের পর এই যাত্রী অভ্যন্তরীণ যাত্রী হিসেবে বিমানে উঠেছিলেন। অভ্যন্তরীণ যাত্রীর মাধ্যমে অত্যন্ত সুকৌশলে এ স্বর্ণ পাচারের চেষ্টা চলছিল।

বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দারা জানান, এ ছাড়া বৃহস্পতিবার বিমানবন্দরের সি শিফটের কাস্টমস গোয়েন্দা দল দুবাই থেকে আগত যাত্রী রাকিবুল হাসানের দেহ তল্লাশি করে ৫২৫ গ্রাম পেস্ট করা স্বর্ণ ও ২৩২ গ্রামের দুটি স্বর্ণের বার ও ৯৮ গ্রামের বিভিন্ন স্বর্ণালঙ্কারসহ মোট ৮৫৫ গ্রাম স্বর্ণ জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ