রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

লিবিয়া উপকূলে অভিবাসী বোঝাই নৌকা থেকে ১০ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার লিবিয়া উপকূলে অভিবাসী বোঝাই এক নৌকা থেকে ১০ লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস এক বিবৃতিতে এই তথ্য জানায়।

বিবৃতিতে জানানো হয়, ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে এই নৌকাটি লিবিয়া ছেড়ে গিয়েছিলো। মঙ্গলবার সংস্থাটির উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস ওই নৌকা থেকে ৯৯ জনকে জীবিত উদ্ধার করে।

বিবৃতিতে বলা হয়, ‘অতিরিক্ত বোঝাই এই কাঠের নৌকার নিচ থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়।’

এতে বলা হয়, ‘১৩ ঘণ্টা সাগরে ভাসার পর এই ১০ ব্যক্তি শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।’

প্রতিবছরই উত্তর আফ্রিকা বিশেষ করে লিবিয়া ও তিউনিসিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হাজার হাজার লোক ইউরোপ পৌঁছানোর চেষ্টা করেন। দীর্ঘ এই সমুদ্রপথে নৌকাডুবিসহ বিভিন্ন কারণে ইউরোপে পৌঁছাতে ইচ্ছুক বিপুল অভিবাসী প্রাণ হারান।

জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এর ফ্লাভিও ডি গিয়াকমো জানিয়েছেন, চলতি বছর বিপজ্জনক এই পথে এক হাজার দুই শ’ ৩৬ জন প্রাণ হারিয়েছেন। গত বছর একই সময়ে প্রাণ হারান আট শ’ ৫৮ জন।

সূত্র: আরব নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ