শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

‘পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়েখ আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন।।

জগৎ বাসী দুই ভাগে বিভক্ত। এক ভাগের মেহনত চলে ব্রেইনের উপর এবং আরেক ভাগের মেহনত চলে ক্বলব এর উপর। ব্রেইনের উপর যারা মেহনত করে এদেরকে বলা হয় বিজ্ঞানী, এদেরকে বলা হয় বুদ্ধিজীবি।

আর ক্বলবের উপর যারা মেহনত করে এরা হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, তাদের ওয়ারিশ এবং উত্তরসূরী হিসেবে আলেম সমাজ।

ব্রেনের মেহনতের ফলঃ বিভিন্ন ধরনের আবিষ্কার আছে যার মাধ্যমে আমরা উপকৃত হই। এছাড়া ব্রেইনের আরো আবিষ্কার রয়েছে এর মধ্যে আছে অস্ত্র, পারমাণবিক বোমা এগুলোও ব্রেইনের মেহনতের ফল। বর্তমান দুনিয়ার আয়ের অধিকাংশ ব্যয় হয় অস্ত্র বানানো এবং অস্ত্র খরিদ করার পিছনে। আর সে তুলনায় খুব কম ব্যয় হয় অন্যান্য কাজে।

এই অস্ত্রের উদ্দেশ্য কি? সুন্দরবন এর বাঘ কিংবা অজগর মারার জন্য? নিশ্চই না? তাহলে এই অস্ত্র বানানোর উদ্দেশ্য কি? মানুষ মারার জন্য। বিশ্বের আয়ের অধিকাংশ ব্যয় হয় মানুষ মারার জন্য আর তুলনামূলক কম ব্যয় হয় মানুষ রাখার পিছনে, এটা ব্রেইনের মেহনতের ফল।
পক্ষান্তরে যারা ক্বলবের উপর মেহনত করে, তাদের ক্বলবের মেহনত লক্ষ কোটি অমানুষকে মানুষে রুপান্তরিত করে দেয়। এরাই হলেন বর্তমান এর হক্কানী আলেম সমাজ, হক্কানী পীর, আল্লাহওয়ালা ও বুযুর্গ ব্যক্তিত্বগণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ