বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে মাদরাসায় ভর্তিচ্ছুরা প্রতারকদের থেকে বাঁচবেন যেভাবে আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষামন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প

খাবারের মাঝে কোন হাতে পানি পান করবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রশ্ন: আমরা তো সাধারণত তরল বা ঝোল মাখিয়ে হাতে খাবার খাই। তো কথা হলো, রাসূল সা. পানি ডান হাতে পান করতে আদেশ করেছেন। এমতাবস্থায় আমরা কি করবো? বাম হাতে নিয়ে হালকা করে ডান হাত ভর করা নাকি নিয়ম ঠিক নয়। তো সঠিকটা কি হবে?

উত্তর: ডান হাতে ঝোল লেগে থাকায় প্রয়োজনে বাম হাত ব্যবহার করা জায়েজ আছে। নাজায়েজ বা হারাম নয়। তবে শুধু ডান হাত ব্যবহার করাই সুন্নাহ সম্মত। ডান হাত ব্যবহার করতে সমস্যা হলে বাম হাতের সাথে ডান হাতের সহায়তা নেয়া যেতে পারে।

يجعل يمينه لطعامه وشرابه وشماله لما سوى ذلك فإن احتيج إلى الاستعانة بالشمال فبحكم التبعة (عمدة القارى، باب التسمية على الطعام والأكل باليمين-14/387 زكريا، 21/29 دار احياء التراث العربى، تحت رقم الحديث-5375)

عن عبد الله بن عمر، أن النبى صلى الله عليه وسلم، قال: لا يأكل أحدكم بشماله، ولا يشرب بشماله، فإن الشيطان يأكل بشماله، ويشرب بشماله (ترمذى، باب ما جاء فى النهى عن الأكل والشرب بالشمال-2/2، رقم-1799، صحيح مسلم، باب آداب الطعام والشراب-2/173، رقم-2020)

উত্তর লিখনে: লুৎফুর রহমান ফরায়েজী, পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা। উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ