আব্দুল আহাদ ।।
আমরা অনেক সময় আমাদের দ্বীনি ভাই অর্থাৎ তথাকথিত আহলে হাদীস ভাইদের মুখে শুনতে পাই- তারা একটি আপত্তি করে বসে যে, হানাফী মাযহাবের ফক্বিহ উলামায়ে কেরাম নাকি হাদীসের সনদের প্রতি কোন গুরুত্বই দিতেন না!সাথে সাথে তারা এটাও বলে থাকে যে, উলামায়ে আহনাফ নাকি আহাদিসে নাবাবিয়্যাহ এর ক্ষেত্রে অতি নগণ্য!
দলীল হিসাবে তারা যে কারন বর্ণনা করে থাকে তা হচ্ছে -উলামায়ে আহনাফ তথা হানাফী মাযহাবের আলিমগণ ফেক্বহের বই সমূহে যে সমস্ত হাদীস নিয়ে এসেছেন তার সবগুলিই সনদবিহীন। যদি হাদীস শাস্ত্রে তাদের পাণ্ডিত্য থাকতো তাহলে অবশ্যই সনদসহ হাদীস নিয়ে আসতেন। অতএব, এ থেকে বুঝা গেল হানাফী মাযহাবের ফক্বিহ আলিমগণ হাদীসের মূল ও মৌলিক যে বিষয় তথা সনদ (যোগসূত্র) রয়েছে তার প্রতি যত্নহীন ও জ্ঞানের দিক দিয়ে নগণ্য। বিধায় তাদের সনদহীন হাদীস ও যুক্তিভিত্তিক মাযহাব প্রত্যাখ্যাত।
জবাবঃ এই অনৈতিক আপত্তির জবাবে বিজ্ঞ আলেম, মুহাক্কিক,আল্লামা আব্দুর রশীদ নুমানী রহ.(মৃ. ১৪২৯ হি.) তিনি বলেন, হানাফী মাযহাবের উলামায়ে কেরামের উপর ব্যাপকভাবে যে আপত্তি দেওয়া হয়েছে, ফক্বিহদের সাথে সেই আপত্তির আদৌ কোন সম্পর্ক আছে বলে মনে করি না।
বাকি হ্যা! হানাফী মাযহাবের তিনটি এমন মহান গ্রন্থ রয়েছে যেগুলির মধ্যে তার লেখকগণ সনদহীন হাদীস নিয়ে এসেছেন।আর সেগুলো হচ্ছে -শামসুল আইম্মা ইমাম সারাখসী রহ.( মৃ. ৪৫০ হি.) 'র রচিত মহানগ্রন্থ আল মাবসুত(المبسوط) ইমামুজ্জামান আল্লামা কাসানী রা.(মৃ.৫৮৭হি.) এর জগৎবিখ্যাত গ্রন্থ বাদায়েয়ুস সানায়ে'( بدائع الصنائع) এবং শায়খুল ইসলাম আল্লামা বুরহান উদ্দীন মারগিনানী রা. রচিত ঐতিহাসিক ফেক্বাহগ্রন্থ আল হিদায়া(الهداية)।
এই তিনটি মহান গ্রন্থাদির মধ্যে উনারা যে সব হাদীস ও আসার (সাহাবায়ে কেরামের বাণী) বর্ণনা করেছেন তার সবগুলিই সনদহীন একথা বাস্তব। কিন্তু এগুলো সনদহীন হওয়ার যুক্তিক রহস্যও রয়েছে, তা হচ্ছে -উপরোক্ত মুসান্নিফগণ যে সব বর্ণনা এগুলোর মধ্যে নিয়ে এসেছেন তার প্রত্যেকটি রেওয়ায়তই মুতাকাদ্দিম উলামায়ে আহনাফ (পূর্ববর্তী হানাফী আলেমগণ)’র গ্রন্থাদী থেকেই নিয়েছেন।
আর এসব গ্রন্থের লেখকগণ নিঃসন্দেহে ফক্বীহ ও মুজতাহিদ ছিলেন।তাকওয়া -পরহেজগারীর মধ্যে উম্মতের সর্বসম্মতিক্রমে উসওয়াহ তথা আদর্শ। আর উনারা যেগুলি গ্রন্থাদি রচনা করেছেন তার সবগুলিই সনদসহ বর্ণনা করেছেন।
হাফিজ কাশিম বিন কাতলুবাগা রাহি. (মৃত্যু ৮৭৯ হি.) তিনি মুনয়াতুল আলমায়ী,,(منية الألمعي فيما فات من تخريج أحاديث الهداية للزيلعي) বইয়ের প্রথমদিকে বলেন, আমাদের উলামায়ে মুতাকাদ্দিম-রাহিমাহুমুল্লাহ-ফেক্বহী মাসআলার ক্ষেত্রে যে সমস্ত আহাদীস দলীল সরূপ নিয়ে এসেছেন তার সবগুলি সনদসহ বর্ণনা করেছেন। যেমন, ই