রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

করোনা টিকার পূর্ণ ডোজ না নেওয়া ব্যক্তিদের জন্য লকডাউন ঘোষণা করেছে অস্ট্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা টিকার পূর্ণ ডোজ না নেওয়া ব্যক্তিদের জন্য লকডাউন ঘোষণা করেছে অস্ট্রিয়া। স্থানীয় সময় রোববার দেশটির প্রেসিডেন্ট ভ্যান ডার ব্যালেন এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

শুধু টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য দেশব্যাপী লকডাউন 'প্রায় অনিবার্য' হয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়। সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এরই মধ্যে দেশটিতে টিকা না নেওয়া ব্যক্তিরা নানা নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

রেস্তোরাঁ, সিনেমা হলসহ বিভিন্ন স্থানে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে তাদের। এ ছাড়া সোমবার থেকে ঘরের বাইরে যেতে পারবেন না তারা। এর আগে বৃহস্পতিবার, দেশজুড়ে টিকার পূর্ণ ডোজ না নেওয়া ব্যক্তিদের লকডাউন দেয়া হতে পারে বলে জানিয়েছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গ।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৪০ লাখ ১৫ হাজার ৫৭৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ১৫ হাজার ৯ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ১২৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ