রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

এবার তুর্কি ড্রোনের দিকে ঝুঁকছে হাঙ্গেরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরিয়া, লিবিয়া ও নাগোরনো-কারাবাখ যুদ্ধের মোড় ঘুরানোর কৃতিত্ব দেওয়া হয় তুরস্কের ড্রোনকে। এর পর থেকে মূলত তুর্কি ড্রোনের চাহিদা বাড়তে থাকে বিশ্বজুড়ে।

তুরস্কের গণমাধ্যম হুররিয়াত ডেইলি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তুরস্কের ড্রোন হাঙ্গেরির সেনাবাহিনী পরীক্ষামূলক উড্ডয়ন করেছে।

হাঙ্গেরির স্থানীয় গণমাধ্যম মাগইয়ার নেমজেতের বরাতে প্রতিবেদনে বলা হয়, হাঙ্গেরির সেনাবাহিনী তুরস্কের ড্রোন পরীক্ষা করে দেখেছে। পাপা বিমানঘাঁটিতে কারায়েল-এসইউ ড্রোন পরীক্ষা করে দেখা হয়। কারায়েল-এসইউ ড্রোন তৈরি করেছে তুরস্কের ভেসটেল কোম্পানি।

হাঙ্গেরির প্রতিরক্ষা কর্মকর্তা গ্যাসপার ম্যারথ বলেন, হাঙ্গেরি ২০১৮ সাল থেকে ড্রোন নিয়ে একটি পরিকল্পনা তৈরি করেছে। এর পর থেকে তুর্কি বিভিন্ন কোম্পানির ড্রোন সংগ্রহ করার জন্য পর্যালোচনা করে দেখা হচ্ছে।

মাগইয়ার নেমজেতের প্রতিবেদনে আরও বলা হয়, হাঙ্গেরির সেনাবাহিনী কারায়েল-এসইউ ড্রোন পছন্দ করে থাকতে পারে। এর কারণ হলো— ড্রোনটির সম্পূর্ণ স্বায়ত্তশাসিত উড্ডয়ন, অবতরণ ও ফ্লাইট ফিচারস।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, তুরস্ক বিশ্বে শীর্ষ তিনটি ড্রোন প্রস্তুতকারী দেশের মধ্যে উঠে এসেছে। তুরস্কের সব ড্রোন দেশের প্রতিরক্ষা কোম্পানিগুলোর তৈরি করা এবং বিশ্বজুড়ে এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ