রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভারতে পুলিশের গুলিতে ২৬ মাওবাদী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের রাজ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (১৩ নভেম্বর) পূর্ব মহারাষ্ট্রের গড়চিরৌলিতে এ ঘটনা ঘটে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ছত্তিশগড় সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে মারদিনতোলার জঙ্গলে অবস্থান নিয়েছিল মাওবাদীদের একটি টিম। এদিকে তাদের দমনে বিশেষভাবে প্রশিক্ষিত সি-৬০ ইউনিটের জওয়ানরা এলাকায় টহল দিচ্ছিল।

সেই সময় আচমকা জঙ্গলের ভেতর থেকে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। জবাবে ভারতীয় জওয়ানরা পাল্টা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সুপার অঙ্কিত গোয়াল বলেছেন, আমরা এখনও পর্যন্ত ২৬ জন নকশালের মৃতদেহ বন থেকে উদ্ধার করেছি ৷ নিহতদের মধ্যে একাধিক নারীও রয়েছে বলে জানা গেছে। নিহত মাওবাদীদের পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের মধ্যে একজন শীর্ষ বিদ্রোহী নেতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ