সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। প্রতি বছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে ১৪ নভেম্বর দিবসটি পালিত হয়। ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য—‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নানা কর্মসূচি গ্রহণ করেছে। সমিতির বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত সমিতিগুলো কর্মসূচি পালন করবে।

সকাল সাড়ে ৮টায় শাহবাগে বারডেম কার পার্কিং থেকে রমনা পার্কের গেট পর্যন্ত রাস্তার একপাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে রোড শো করা হয়।

সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত রমনা পার্কের গেটের পাশে, ধানমন্ডি রবীন্দ্রসরোবরে এবং এনএইচএন ও বিআইএইচএসের বিভিন্ন কেন্দ্রসংলগ্ন স্থানে বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হবে।

সকাল ১০টায় বারডেম অডিটরিয়ামে আলোচনা ও প্রশ্নোত্তরের আয়োজন ছাড়াও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চতুর্থ তলায় বিশেষ ছাড়ে হার্ট ক্যাম্প করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ