শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান

সোশ্যাল মিডিয়ায় এবার মাওলানা তারিক জামিলের দূর্ঘটনায় আহত হওয়ার গুজব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পাকিস্তানের প্রসিদ্ধ দায়ী ও আলেম মাওলানা তারিক জামিল সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার খবর ভিত্তিহীন।

রোববার (১৪ নভেম্বর) মাওলানা তারিক জামিলের ভেরিফাইড ফেসবুক পেজে তা জানানো হয়েছে।

তাতে বলা হয়েছে, গতকাল রাত থেকে মাওলানা সাহেবের (মাওলানা তারিক জামিল) দূর্ঘটনার খবর প্রচার হচ্ছে। যা ভুল এবং ভিত্তিহীন। আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

এর আগে মাওলানা তারিক জামিল সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ সংবাদে বিভ্রান্ত হয় ধর্মপ্রাণ মানুষ। আজ এই সংবাদটি ভিত্তিহীন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় প্রথিতযশা আলেমেদ্বীন, শাইখুল ইসলাম আল্লাম তাকি উসমানীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দারুল উলুম করাচি থেকে বিষয়টি ভিত্তিহীন বলে জানানো হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ