রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মার্কিন সাংবাদিকের ১১ বছরের কারাদণ্ড দিল মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারকে (৩৭) ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমারের সামরিক আদালত। অভিবাসন আইন লঙ্ঘন, অবৈধ হস্তক্ষেপ ও ভিন্ন মতাবলম্বীদের আন্দোলনে উদ্বুদ্ধ করার দায়ে তাকে এ কারদণ্ড দেওয়া হলো। ড্যানি ফেনস্টার 'ফ্রন্টিয়ার মিয়ানমার' নামের মিয়ানমারভিত্তিক একটি সংবাদমাধ্যমের ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। মে মাসে দেশটি ত্যাগের সময় ইয়াঙ্গুনে তাকে আটক করা হয়। ড্যানির আইনজীবী থান জাও অং এ তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন সাংবাদিকের ১১ বছরের কারাদণ্ড দিল মিয়ানমারসামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করা, অভিবাসন আইন লঙ্ঘন ও বেআইনি মেলামেশার দায়ে ফেন্সটারকে এ কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া এই সপ্তাহের শুরুতে ফেনস্টারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের দুটি অভিযোগে আনা হয়েছে। যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। নতুন এ অভিযোগে তার বিচার শুরু হবে আগামী ১৬ নভেম্বর।

৩৭ বছর বয়সী সাংবাদিক ড্যানি ফেন্সটার ‘ফ্রন্টিয়ার মিয়ানমার’ অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমের সম্পাদক ছিলেন। গত মে মাসে দেশ ছাড়ার সময় ইয়াঙ্গুন বিমানবন্দর তাকে আটক করে জান্তা সরকার। এরপর থেকেই কারাগারে বন্দি রয়েছেন তিনি।

মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে জান্তা সরকার।

এরপর থেকেই দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। স্থানীয় নজরদারি সংস্থাগুলো বলছে, অভ্যুত্থানের পর থেকে জান্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন ১ হাজার ২০০ জনের বেশি বিক্ষোভকারী। মিয়ানমারের গণমাধ্যমগুলোকে চাপের মধ্যে রাখা হয়েছে। অভ্যুত্থানের পর থেকে শতাধিক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩১ জন এখনো মিয়ানমারে বন্দী রয়েছেন। সূত্র: বিবিসি, রয়টার্স।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ