মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ফলাফল রোববার প্রকাশিত হবে।

রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলাফল উদ্বোধন করবেন।

গত ০৯ অক্টোবর চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের পরীক্ষা ঢাবি ক্যাম্পাসের পাশাপাশি দেশের আরো সাতটি বিভাগীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় ‘চ‘ ইউনিটে সর্বমোট আসনসংখ্যা ১৩৫টি। আসনসংখ্যার বিপরীতে ১৫ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে সাধারণ জ্ঞান পরীক্ষায় পাশ করে ১ হাজার ৫৪০ জন। সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে গত ২৬ অক্টোবর অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই ইউনিটের ১৫ হাজার ৪৯৬ শিক্ষার্থীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮ হাজার ১৬৬ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৪৩ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৯৭ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ২৭০ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৬১ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪২৮ জন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৯৬৪ জন পরীক্ষায় অংশ নেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ