রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

করোনার পর এবার দ্রুত ছড়াচ্ছে নোরো ভাইরাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের পর ভারতে দ্রুত ছড়াতে শুরু করেছে নোরো ভাইরাস। শনিবার কেরালার ওয়েনাড়ে এনিয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।

করোনার পর নতুন এই ভাইরাসটিকে ঠেকাতে জেরাদার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিশেষকরে পরিশুদ্ধ পানির ওপরে জোর দেন বীণা। এনিয়ে মানুষকে সতর্ক করার নির্দেশও দিয়েছেন তিনি।

দুই সপ্তাহ আগে ওয়েনাড়ের একটি কলেজে ১৩ পড়ুয়া নোরো ভাইরাসে সংক্রমিত হন। ওই ভেটেনারি কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে আক্রান্ত পড়ুয়ারা কলেজ ক্যাম্পাসের বাইরে একটি হোস্টেলে থাকতেন।

এই ভাইরাসকে বলা হয় উইন্টার ভমিটিং ভাইরাস। এটি আক্রমণ করলে রোগীর ঘন ঘন বমি হয়। ডায়রিয়ায় আক্রান্ত হয়। শরীরে ঢোকার ২৪-৪৮ দিনের মধ্যে এটি রোগের সৃষ্টি করে। শুরু হয়ে রোগীর পেটে তীব্র ব্যথা, বমি ও ডায়রিয়া। চিকিৎসা করালে ১-৩ দিনের মধ্যে রোগী ভালো হয়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে টানা চিকিৎসার প্রয়োজন হয়।

কীভাবে ছড়ায়: সংক্রমিত রোগীর বমি থেকে ছড়ায় এই ভাইরাস। তারপর এটি খাবার, পানিতে ছড়িয়ে পড়ে। মার্কিন বিজ্ঞানীদের মতে সংক্রমিত রোগীরা কোটি কোটি ভাইরাস ছড়িয়ে দেয়।

রোগের লক্ষণ: প্রাথমিকভাবে আক্রান্ত রোগীর বমি হয়, ডায়রিয়ায় আক্রান্ত হয়, মাথা ঘোরা ও পেটে যন্ত্রণাও হয়ে থাকে। কখনও কখনও শরীরে তীব্র যন্ত্রণা, জ্বর বা মাথাব্যথা হতে পারে। এছাড়াও রোগীর তৃষ্ণা বাড়াতে পারে, প্রস্রাবে দুর্গন্ধ বাড়তে পারে। ঝিমুনিও হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ