রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মিয়ানমারে মার্কিন সাংবাদিকের ১১ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিক ড্যানি ফেনস্টারকে ১১ বছরের কারাদণ্ড দিলো মিয়ানমারের একটি সামরিক আদালত। অভিবাসন আইন লঙ্ঘন, সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করা এবং বেআইনি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে অভিযুক্ত হলেন ড্যানি। স্থানীয় সময় শুক্রবার (১২ নভেম্বর) তার আইনজীবী বিষয়টি নিশ্চিত করেন। খবর বিবিসির।

চলতি বছর মে মাসে আটক হন ড্যানি ফেনস্টার। এরপর থেকে কারাগারেই আছেন তিনি। এর আগে স্থানীয় সময় বুধবার (১০ নভেম্বর) তার আইনজীবী থান জাও অং জানান, সন্ত্রাস দমন আইন ও মিয়ানমারের দণ্ডবিধির অধীনে দুটি নতুন ধারায় ‘সন্ত্রাস’ ও ‘রাষ্ট্রদ্রোহ’র দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে।

৩৭ বছর বয়সী এই সাংবাদিকের বিরুদ্ধে নতুন করে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিচার শুরু হবে আগামী ১৬ নভেম্বর।

ফেনস্টার ইয়াঙ্গুনভিত্তিক ফ্রন্টন্টিয়ার মিয়ানমার নামে একটি অনলাইন নিউজ ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক। তার বিরুদ্ধে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভে উস্কানি দেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার কার্যক্রম চলছিল।

চলতি বছর ১ ফেব্রুয়ারি দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেন মিন অং হ্লাইং। সেনাবাহিনী ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার পর গণতন্ত্রের দাবিতে আন্দোলনে নামে দেশটির সব শ্রেণি-পেশার মানুষ। এর পর থেকেই সহিংস ঘটনা ঘটছে দেশটিতে। দেশটির নিরাপত্তাবাহিনীর হাতে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত ১২শ জনের। আহত হয়েছেন আরও অনেকে। আটক করা হয়েছে বহু আন্দোলনকারীকে। দায়িত্ব পালন করতে গিয়ে ধরপাকড়ের শিকার হয়েছেন সাংবাদিকরাও। রিপোর্টিং আসিয়ান নামের একটি পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে মিয়ানমারে অন্তত ৩৪ জন গণমাধ্যমকর্মী আটক আছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ