রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

ভয়াবহ বন্যার কবলে কলম্বো, মৃতের সংখ্যা বেড়ে ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে চলছে অভিযান। এদিকে, ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভারতের তামিলনাড়ুতে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে।

চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভয়াবহ বন্যার কবলে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। অব্যাহত বৃষ্টিতে তলিয়ে গেছে বাড়ি-ঘর ও রাস্তা-ঘাট। ভূমিধসে বেড়ে চলেছে মৃতের সংখ্যা।

নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার বাসিন্দা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে কয়েকশো বাসিন্দাকে।

স্থানীয়রা বলেন, গতকাল রাত থেকে ভারি বৃষ্টিপাত চলছে। অন্ধকারে আমরা কিছুই করতে পারিনি। সকাল হওয়ার পর দেখি একের পর এক মৃতদেহ ভেসে আসছে। বৃষ্টির সময় ভুমিধসের আশঙ্কার কথা বলা হয়েছিল। যদি সবাই সে কথা শুনত তাহলে এত প্রাণহানি হতো না।

এদিকে, ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভারতের তামিলনাড়ুর কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। রাজধানী চেন্নাইয়ে মারা গেছেন বেশ কয়েকজন। বৈরি আবহাওয়ার কারণে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিমান ওঠা-নামা।

রাজ্যটির ২০ জেলায় জারি রয়েছে রেড এলার্ট। জরুরি প্রয়োজন ছাড়া ঘরতে থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ৯ জেলায় বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। দুর্যোগ মোকাবিলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ