রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভারতে কয়লা খনির ছাদধসে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তেলেঙ্গানায় একটি কয়লা খনির ছাদধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকদের বয়স ৩২ থেকে ৬০-এর মধ্যে।

বুধবার (১০ নভেম্বর) বিকেলে মানচেরিয়াল জেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, রাষ্ট্রীয় মালিকানাধীন সিঙ্গারেনি কোলিয়ারি কোম্পানি লিমিটেডের (এসসিসিএল) খনির ছাদের একাংশ ভেঙে পড়লে বড় বড় পাথরের নিচে চার শ্রমিক চাপা পড়েন।

খবর পেয়ে উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসসিসিএলের চেয়ারম্যান এন শ্রীধর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ