সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্বিতীয় ধাপে ৮৪৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এরই মধ্যে নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। একইসঙ্গে আজ রাত ১২টা থেকে ৫৪ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এক নির্দেশনায় ইসি জানায়, আগামী ১১ নভেম্বর দেশের ৬২টি জেলার ৮৪৮টি ইউপিতে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৯ জুন নভেম্বর (মঙ্গলবার) মধ্যরাত (রাত ১২টা) থেকে ১২ নভেম্বর (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল এবং ১০ নভেম্বর (বুধবার) মধ্যরাত (রাত ১২টা) থেকে ১১ নভেম্বর (বৃহস্পতিবার) মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত সব ধরনের ইঞ্জিনচালিত নৌযান ও যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

আরও জানানো হয়, নির্বাচন কমিশন কর্মকর্তা, ভোটগ্রহণ কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী গাড়ি, মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার গাড়ি, বন্দর ও জরুরি পণ্য পরিবহনের গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া প্রার্থী ও তার এজেন্টদের গাড়ি, সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষকদের গাড়ি, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ, গ্যাস, টেলিযোগাযোগ ও ডাকের গাড়ির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জরুরি প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে অন্য কারো গাড়িও চলতে পারবে।

এর আগে ইসি জানায়, দ্বিতীয় ধাপের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ৮১ জন প্রার্থী বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব ইউপির মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৪ হাজার ৭৫ জন। বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩ হাজার ৩১০ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৯ হাজার ৪৯৮ জন। বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৯ হাজার ১৬১ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭৬ জন।

সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৩০ হাজার ৮৮৩জন। বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ২৮ হাজার ৭৪৭ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২০৩ জন প্রার্থী। ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে নির্বাচন সম্পন্ন করেছে ইসি। তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ১০০৩ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ