সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘ভুয়া পুলিশ’ কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় পূর্ব নিমাইকাশরী এলাকা থেকে এক ভুয়া ‘পুলিশ কর্মকর্তাকে’ আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৯ নভেম্বর) দিবাগত রাতে র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (৮ নভেম্বর) দুপুর ৩টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ওই এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম সবুজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃত ব্যক্তি নিজেকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় কর্মরত ‘এসআই সজিব’ হিসেবে পরিচয় দিতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, নিজেকে ‘পুলিশ কর্মকর্তা’ প্রমাণের জন্য পুলিশের পোশাক পরে ছবি তুলতো।

এদিকে ‘পুলিশ’ লেখা বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি সেট নিয়ে নানা ভঙ্গিমায় ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করতো। নিজেকে ‘পুলিশ কর্মকর্তা’ পরিচয় দিয়ে একাধিক নারীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করার জন্য মোবাইলে তাদের স্পর্শকাতর ছবি ধারণ করতো বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।

এছাড়াও মুঠোফোনে বিভিন্ন ব্যক্তিকে ‘এসআই সজিব’ পরিচয় দিয়ে নানা প্রকার হুমকি দিতো। এমন বেশকিছু কল রেকর্ড র‌্যাব উদ্ধার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ