রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

তামিলনাড়ুতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫; ২০টি শহরে রেড এলার্ট জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভারতের তামিলনাড়ুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। রাজ্যের ২০টি শহরে জরুরি সতর্কতা রেড এলার্ট জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক এলাকা। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৩০টির বেশি ঘর। বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১৭০০’র বেশি মানুষকে। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকার ৪৩৪টি সাইরেন টাওয়ার স্থাপন করেছে।

গেলো কয়েকদিন ধরে অধিক বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুতে। যাকে মৌসুমের চেয়ে ৪৬ শতাংশ বেশি বৃষ্টি বলে রেকর্ড করা হয়েছে। ২০১৫ সালের পর এমন প্রবল বৃষ্টি দেখলো তামিলনাড়ু। বৃষ্টিপাতের কারণ হিসেবে বঙ্গোপসাগরের নিম্নচাপকে দায়ী করছে আবহাওয়াবিদরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ