রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

তলবের পর সুপ্রিম কোর্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সাত বছর আগে সামরিক বাহিনীর একটি স্কুলে হামলা মামলার সঙ্গে সংশ্লিষ্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। তলবের পর আজ বুধবার নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর সুপ্রিম কোর্টে তিনি হাজির হন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ২০১৪ সালে পাকিস্তানের পেশওয়ারের একটি আর্মি পাবলিক স্কুলে (এপিএস) তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যরা হামলা চালিয়ে অন্তত ১৪৭ জনকে হত্যা করে। নিহতদের কমপক্ষে ১৩২ জন শিশু। এই ঘটনায় দেশটির আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।

পাকিস্তানের এক সময়ের নিষিদ্ধ এই সংগঠনের সঙ্গে দেশটির বর্তমান সরকার পুরোপুরি অস্ত্র-বিরতির ঘোষণা দেওয়ার পর বুধবার সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব করেন। ইমরান খানকে তলবের পর সুপ্রিম কোর্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সুপ্রিম কোর্টে ইমরান খানের উপস্থিতিতে ওই মামলার শুনানি শুরু হয়। সুপ্রিম কোর্টের ১ নম্বর আদালত কক্ষে বেশ কয়েকজন আইনজীবী, নিরাপত্তা কর্মকর্তা এবং এপিএস স্কুলে হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ইমরান খান।

প্রধানমন্ত্রীর আগে সুপ্রিম কোর্টে উপস্থিত হন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ। এর আগের শুনানির সময় দেশটির প্রধান বিচারপতি গুলজার আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ ২০১৪ সালের ১৬ ডিসেম্বরের হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের ব্যাপারে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা আদালতকে জানাতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছিলেন।

আদালতে প্রধানমন্ত্রী ইমরানের খানের উদ্দেশে বিচারপতি ইজাজুল আহসান বলেন, হামলায় হতাহতদের বাবা-মায়ের (যারা এপিএস হামলায় তাদের সন্তানদের হারিয়েছেন) সন্তুষ্টি প্রয়োজন। দেশটির প্রধান বিচারপতি এপিএস মামলার ঘটনায় প্রধানমন্ত্রীকে তার সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে আদালতকে জানাতে বলেন।

-এটি