রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

করোনায় মৃত্যু-শনাক্ত ফের বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো এখনো বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৭ হাজার ৬১২ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ৩২৭ জন।

এর আগে মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৬ হাজার ৪৮০ জন। শনাক্ত হয়েছিল ৪ লাখ ৬৫ হাজার ১৯৭ জন। সোমবার (৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৪ হাজার ৫৯৫ জনের, শনাক্ত হয়েছিল ৩ লাখ ৪২ হাজার ৬৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ১৫ লাখ ৪০ হাজার ৫৩৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৭৯ হাজার ৩২৭ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৭৭ লাখ ৪০ হাজার ৬১০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৫৩৬ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৭৮ হাজার ৩১৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৩ লাখ ৮৬ হাজার ৭৮৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬১ হাজার ৮২৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ২৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ৮১৬ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ