রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কওমি কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সিরাত কনফারেন্স কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে কওমি কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে সিরাত কনফারেন্স পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামীকাল (১১ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে রাজধানীর জামিয়া মাহমুদিয়া ভবন যাত্রাবাড়ি কাজলা পাড়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ী কাজলার পাড় মাদ্রাসার মুহতামিম মুফতি ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন , দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা লিয়াকত আলী, লেখক গবেষক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা শরীফ মুহাম্মদ, আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ীর সিনিয়র শিক্ষক মুফতি রেজাউল করিম আবরার, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা আমিন  ইকবাল, জামিয়া ইসলামিয়া জহির উদ্দিন আহমদ মানিক নগর মাদ্রাসার মুহতামিম মুফতি যুবায়ের আহমদ, জামিয়া দারুল উলুম মতিঝিল-এর সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইবাদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন, কলরব এর প্রধান পরিচালক  রশিদ আহমদ ফেরদৌস, প্রিন্ট গ্যালারী প্রোপাইটার এইচ এম মনিরুজ্জামান, আল-গণি ট্র্যাভেলস ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মুফতি রেজাউল করীম শাহিন।

এছাড়াও উপস্থিত থাকবেন কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক মাওলানা বদরুজ্জামান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ