রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসরায়েলের ৬টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরিয়ার সামরিক বাহিনী কড়া জবাব দিলো ইসরায়েলকে। ইহুদিবাদী দেশটির সর্বশেষ আগ্রাসনে ব্যবহার করা আটটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টিই ভূপাতিত করেছে সিরিয়া।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সিরিয়ায় অবস্থিত রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টারের উপ প্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত একথা জানান।

গত সোমবার স্থানীয় সময় রাত ৮টা ১৬ থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের ছয়টি এফ-১৫ জঙ্গিবিমান লেবাননের আকাশ থেকে সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে সিরিয় সেনাদের অবস্থান লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এ সময় আটটি গাইডেড মিসাইল ইহুদিবাদী সেনারা হোমস প্রদেশের সামরিক অব্স্থান লক্ষ্য করে নিক্ষেপ করে।

এ ব্যাপারে অ্যাডমিরাল কুলিত জানান, রুশ নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য পানৎশির-এস এবং বাক-এম২ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ছয়টি ক্ষেপণাস্ত্র সফলতার সঙ্গে সিরিয়ার সেনারা ভূপাতিত করেছে। রুশ সারমরিক কর্মকর্তারা জানান, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কারো প্রাণহানি হয়নি।

সূত্র: পার্সটুডে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ