রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষ ২০১৫-১৬ সেশনের বিশেষ পরীক্ষা ও দ্রুত ফল প্রকাশের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১টায় নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন সাত কলেজের শতাধিক শিক্ষার্থী। এতে মিরপুর রোডে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০১৫-১৬ সেশনের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলে বিপর্যয় হয়েছে। যার কারণে অকৃতকার্য শিক্ষার্থীরা মাস্টার্সে ভর্তি হতে পারেনি। তাই শিক্ষার্থীদের দাবি যেন দ্রুততম সময়ের মধ্যে বিশেষ পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হয় এবং বিশেষ বিবেচনায় মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হয়।

ঢাকা কলেজে শিক্ষার্থী মো. আলামিন বলেন, আমাদের স্নাতক ৪র্থ বর্ষের ফল প্রকাশিত হয়েছে অনেকদিন হলো। পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আমরা মাস্টার্সে ভর্তি হতে পারিনি। আমাদের দাবি ছিল যেন দ্রুত পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হয় এবং মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হয়। সাত কলেজ প্রশাসনের সঙ্গে যতবার যোগাযোগ করা হয়েছে, তারা খুব দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন এবং পরীক্ষা নেওয়ার কথা বলেছেন। কিন্তু আজ পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি।

তিনি আরও বলেন, আজও আমরা সাত কলেজে সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কিন্তু তিনি আমাদের আশ্বস্ত করতে পারেননি। তাই আমরা বাধ্য হয়েই সড়ক অবরোধ করেছি।

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী প্রমা বলেন, এমনিতেই চার বছরের অনার্স করতে সময় লেগেছে ছয় বছর। অথচ শেষ সময়ে ফল বিপর্যয় হওয়ায় আরও পিছিয়ে পড়তে হচ্ছে। আমরা চাই দ্রুত আমাদের অনার্স শেষ করার সুযোগ দেওয়া হোক। বারবার আমরা কলেজের অধ্যক্ষদের কাছে গিয়েও আমরা সমাধান পাইনি। আমরা চাই প্রশাসন যৌথ উদ্যোগ নিয়ে আমাদের সমস্যার সমাধান করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ