রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’  অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের কারণ জানালেন আমিরে মজলিস

২ লাখ ডোজ টিকা দিল রেড ক্রিসেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চায়না রেডক্রস সোসাইটি থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে দেওয়া ২ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ২৬ অক্টোবর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে উপহার হিসেবে সিনোফার্মের ২ লাখ ডোজ করোনা টিকা দেয় চায়না রেড ক্রস। যেগুলো আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে হস্তান্তর করা হলো।

রেড ক্রিসেন্ট সংস্থা সূত্রে জানা গেছে, চায়না রেড ক্রস ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে সিনোফার্মের আরও দুই লাখ টিকা বাংলাদেশে আসে। যেটি পরবর্তীতে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়।

রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা জানান, সিনোফার্মের ২ লাখ টিকা চীন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ২৬ অক্টোবর। রেড ক্রিসেন্ট ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন।

রেড ক্রিসেন্ট জানায়, বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চলমান কোভিড-১৯ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা প্রদান করছে সংস্থাটি। দেশের টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে পর্যায়ক্রমে কাজ করছে সোসাইটির প্রায় ১৫ হাজার দক্ষ স্বেচ্ছাসেবক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ